পাবনা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া বাজারে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আশরাফকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম বোয়াল আশরাফ (৩২) বাড়ি রতনপুর মধ্যপাড়া গ্রামে। বাবার নাম শাহাজাহান প্রামানিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার পাবনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করার পর বিচারক সাইদুর রহমান খান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফরিদপুর থানার ওসি মোহাম্মদ আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশরাফের বিরুদ্ধে ফরিদপুর থানায় খুন ও ডাকাতির পাঁচটি মামলাসহ এক ডজন মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24