২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বাসে আগুন

পুরান ঢাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে। তবে আগুন লাগার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 06:13 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে। তবে আগুন লাগার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। চালকের দাবি, বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে তার এ বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। পুলিশ ও বাসচালক জানায়, বাবুবাজার-আমিন বাজার রুটের ওই বাসে সকাল সোয়া ১০টার দিকে চকবাজার থানা এলাকার লবণঘাট এলাকায় আগুন লাগে। খবর পেয়ে দমকল গিয়ে আগুন নেভায়। বাসচালক ফরিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিনবাজারে যাওয়ার পথে লবণঘাটে বাসের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে যাত্রীদের অন্য গাড়িতে তুলে দেওয়া হয়। "ওই সময় অপরিচিত এক যুবক এসে আমাকে গাড়ি সরাতে বলে। আমি যান্ত্রিক ত্র"টির কথা বললে সে তর্ক শুরু করে দেয়। এক পর্যায়ে আমাকে নামিয়ে গাড়ির পেছনে নিয়ে মারধর করে।" ফরিদ বলেন, ঘটনাটি তিনি কাছের বাস কাউন্টারে জানিয়ে ফিরে দেখেন বাসে আগুন জ্বলছে। এ বিষয়ে চকবাজার থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, "ঘটনাটি রহস্যজনক। একটিমাত্র ছেলে এ ধরনের তুচ্ছ ঘটনায় বাসটি জ্বালিয়ে দেবে, তা বিশ্বাস হচ্ছে না।" তিনি বলেন, "চালক নিজেই মেশিন নড়াচড়ার করার সময় আগুন লেগে থাকতে পারে। তখন চাকরি হারানোর ভয়ে তিনি এ গল্প সাজিয়ে থাকতে পারেন।" ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান পুলিশ কর্মকর্তা শহীদুল। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন অফিসার শাহাজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২০০ ঘ.