রাজবাড়ী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজবাড়ীতে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- শাহাদুল ইসলাম (৩০), হিসাব উদ্দিন (৫০), শহীদুল ইসলাম (৪০), আক্কাছ আলী প্রামাণিক (৪০), ফজলুর রহমান (২৫), মতিউর রহমান (২১), শাহাবুদ্দিন (৩২) ও মো. রাকিব (২৬)।
সবার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া ও চণ্ডীপুর গ্রামে।
রাজবাড়ী র্যাব
bdnews24