ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ তাপ বিদুৎকেন্দ্রের আরো দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়েছে। মোট পাঁচটি ইউনিট অচল থাকায় এ কেন্দ্রে সাড়ে চারশ মেগাওয়াট বিদুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকালে ৬৪ মেগাওয়াট ক্ষমতার ১ নং ইউনিট এবং ৫৬ মেগাওয়াট ক্ষমতার জিটি-২ ইউনিটে উচ্চ বিদ্যুৎপ্রবাহের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়।
ইউনিট দুটি মঙ্গলবারের মধ্যে চালুর চেষ্টা বলছে জানান বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. খালেক।
এ বিদ্যুৎকেন্দ্রে মোট ইউনিট আটটি। পাঁচটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে চারশ ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ৭২৪ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
ইউনিটগুলো বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং বেড়েছে।
গত ২০ নভেম্বর যান্ত্রিক ক্রটির কারণে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৫ নং ইউনিট, গত ১২ নভেম্বর ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নং ইউনিট বন্ধ হয়ে যায়। দুইমাস আগে ওভারহোলিংয়ের জন্য ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৪ নং ইউনিটের উৎপাদন বন্ধ করা হয়। এই ইউনিটগুলো এখনো বন্ধ রয়েছে।
বর্তমানে চালু ইউনিট তিনটি হলো
bdnews24