২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবককে ডাকাত সন্দেহে গণপিটুনি

রাজধানীর কাফরুল এলাকায় সোমবার মধ্য রাতে ডাকাত সন্দেহে এক যুবক গণপিটুনির শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 11:15 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুল এলাকায় সোমবার মধ্য রাতে ডাকাত সন্দেহে এক যুবক গণপিটুনির শিকার হয়েছে। কাফরুলের দেওয়ানবাগের ভাসানটেক এলাকায় রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গণপিটুনিতে আহত নোবেলকে (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাসানটেক এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে আট-নয় জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এক পর্যায়ে এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালালেও নোবেলকে আটকে গণপিটুনি দেয় তারা। খবর পেয়ে পুলিশ নোবেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ১৯ নভেম্বর কেরানীগঞ্জের পলাশপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আরজু ও সিরাজুল ইসলাম নামে দুই ডাকাত নিহত হয়। তবে তাদের স্বজনরা দাবি করেন, তারা ডাকাত নয়। নিজেদের চুরি যাওয়া ট্রাক খুঁজতে তারা গিয়েছিলেন ওই এলাকায়। এর আগে ৫ নভেম্বর রাজধানীর কদমতলী থানা হাবিব নগর এলাকায় গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/পিডি/১৭০৭ ঘ.