২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে ছয়টি ঘরের মালামাল

ঢাকার সাভারে আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ছয়টি ঘরের মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

সাভার, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ছয়টি ঘরের মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এ আগুন লাগে। আগুনে আধাপাকা ঘর ছয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হতাহত হয়নি। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুটুরিয়া এলাকায় জনৈক কামরুজ্জামান সরকারের ভাড়া দেওয়া আধাপাকা বাড়িতে সকাল সোয়া ১০টার দিকে এ আগুন লাগে। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, আগুন লাগার সময় ওই বাড়িতে কেউ ছিল না। সবকটি ঘর তালাবদ্ধ করে ভাড়াটিয়ারা নিজ নিজ কর্মস্থল পোশাক কারখানায় চলে গিয়েছিলো। আগুনে ছয়টি ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে। প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৩৫ ঘ.