২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার স্থানীয় সময় সকাল ৭টা পাঁচ মিনিটে লন্ডন পৌঁছেছেন। সেখান থেকে দুবাই হয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার স্থানীয় সময় সকাল ৭টা পাঁচ মিনিটে লন্ডন পৌঁছেছেন। সেখান থেকে দুবাই হয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাবেন তিনি। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এম সায়েদুর রহমান খান এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হিথরো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। শেখ হাসিনা রাশিয়া, বেলজিয়াম ও জাপান সফরের লক্ষ্যে রোববার রাত সোয়া ৯টায় ঢাকা ছেড়ে যান। শেখ হাসিনা স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। শেখ হাসিনা রাশিয়ার সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় মস্কো পৌঁছানোর কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫৩ ঘ.