হবিগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক জেএসসি পরীক্ষার্থী খুন হয়েছে।
রোববার রাতে নিহত সুমী আক্তার (১৫) উপজেলার ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল।
সে উপজেলার বানিয়াপাড়া (পূর্ব রূপ শংকর) গ্রামের ঈমান আলীর মেয়ে।
উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমিজ আলী বলেন, সন্ধ্যার পর থেকে সুমী আক্তারকে পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে বাড়ির পাশে কবরস্থানে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বলেন, তার মৃত্যু হয়েছে।
বাহুবল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৫ ঘ.
bdnews24