২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আগুনে বস্তিঘর পুড়ে গেছে

রাজধানীর আদাবর থানা এলাকার সুনিবিড় হাউজিং সংলগ্ন বেড়িবাধের পশ্চিম ঢালে রোববার সন্ধ্যার পর একটি বস্তিতে আগুনে ১২টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 04:25 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর থানা এলাকার সুনিবিড় হাউজিং সংলগ্ন বেড়িবাধের পশ্চিম ঢালে রোববার সন্ধ্যার পর একটি বস্তিতে আগুনে ১২টি ঘর পুড়ে গেছে। আদাবর থানার সহকারি উপপরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন লাগে। তবে আগুনের সূত্র জানা যায়নি। ঘটনার পরপরই দমকল বাহিনী আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে টিনের তৈরি ১২টি ঘর পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২২১ ঘ.