২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ড কাউন্সিলর আরিফ কারাফটকে গ্রেপ্তার

কারফটক থেকে কাউন্সিলর আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারফটক থেকে কাউন্সিলর আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আরিফ ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর। ডিবির উপ-কমিশনার মো. মনিরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে পুরানো ঢাকা এলাকা থেকে আরিফকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। আরিফ ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার আসামী। গত ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২১৩ ঘ.