ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিজের হাতে বোনা একটি শীতের জামা উপহার নিয়ে নাতনিকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর বেলজিয়াম সফরের সময় ওই জামা দিয়ে বঙ্গবন্ধু পরিবারের নতুন সদস্য ছোটবোন শেখ রেহানার নাতনি লীলাতুলি হাসিনা সিদ্দিকর 'মুখ দেখবেন' তিনি।
রোববার রাতে রাশিয়া-বেলজিয়াম-জাপান সফরের উদ্দেশে প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছেন।
জামাটি শেখ হাসিনা নিজে সাদা ও গোলপি রঙের উল দিয়ে বুনেছেন।
ঘনিষ্টজনদের কাছে তিনি বলেছেন, 'খুব যত
bdnews24