২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামেগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

গ্রামেগঞ্জে নছিমন, করিমন এবং ইজি বাইকের মতো অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামেগঞ্জে নছিমন, করিমন এবং ইজি বাইকের মতো অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটি। রোববার কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। এক তথ্য বিবরণীতে বলা হয়, গ্রামগঞ্জে নছিমন, করিমন এবং ইজি বাইক চলাচলের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইন শৃংখলা সংক্রান্ত মন্ত্রি পরিষদ কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুস সালাম সাংবাদিকদের জানান, শ্যালো ইঞ্জিনচালিত নছিমন-করিমনের (দেশিয় প্রযুক্তিতে তৈরি অটো-রিক্সা) কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অবৈধ অটো-রিক্সা জাতীয় মহাসড়কে অবাধ চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করে কমিটি। এসব যানবাহনের কোনো ধরনের লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট নেই উল্লেখ করে আবদুস সালাম জানান, এসব যানবাহন অবৈধ। ব্যাটারিচালিত অটো-রিক্সা বা ইজিবাইকের ক্ষেত্রেও একথা প্রযোজ্য হবে বলে মনে করেন তিনি। কমিটির পক্ষ থেকে এসব অবৈধ যানবাহনের ব্যাপারে মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি। কমিটির সদস্য ও স