২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের অধীন পুলিশ সার্ভিস গঠনের দাবি

বিচার বিভাগের অধীন আলাদা পুলিশ সার্ভিস ও তদন্ত সেল গঠনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের অধীন আলাদা পুলিশ সার্ভিস ও তদন্ত সেল গঠনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। বদরুদ্দোজা বলেন, "ফৌজদারি মামলা তদন্তের স্বার্থে ও প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে বিচার বিভাগের অধীন আলাদা পুলিশ সার্ভিস ও তদন্ত সেল গঠন এখন সময়ের দাবি।" তিনি প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা সমগ্র বিচার বিভাগের প্রতি হুমকিস্বরুপ বলে মন্তব্য করেন। এ ধরণের ঘটনা যেন আবার না ঘটে সেজন্য সতর্কতা ও বিশেষ নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। এ ঘটনায় সরকারের কোনো মন্ত্রী বা দায়িত্বশীল ব্যক্তি যেন তদন্ত প্রতিবেদন দাখিলের আগে আগাম কারো বিরুদ্ধে অভিযোগ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করেন সেজন্য আবেদন জানান সমিতির সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৩৫ ঘ.