২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

চুয়াডাঙ্গা রেল স্টেশনে শনিবার কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঝিনাইদহ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা রেল স্টেশনে শনিবার কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল গ্রামের মনোয়ারা বেগম (৭০) ও তার মেয়ে নূরজাহান বেগম (৪৮)। আহতের পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। রেলওয়ের পোড়াদহ থানার ওসি মো. সেকেন্দার আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে এ দু'জন নম্বর প্লাটফরম থেকে ট্রেন লাইন পার হয়ে দুই নম্বর প্লাটফরমে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৮ ঘ.