২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

নরসিংদী, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছে অন্তত ২৫ জন। এদের মধ্যে ১৫ জন টেটাবিদ্ধ হয়েছে। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার বিকালে রায়পুরা উপজেলার গজারিয়াকান্দি গ্রামে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষে বুক ও মাথায় টেটাবিদ্ধ হয়ে মারা যান নূরু মিয়া (৩৫)। এ সময় তিন বাড়িতে ভাংচুর ও লুটপাট হয় বলে অভিযোগ পাওয়া গেছে বলে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন সাংবাদিকদের জানান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রভাব বিস্তার নিয়ে গজারিয়াকান্দি গ্রামের খালেক ও জুলহাস ভেন্ডার গ্র"পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার বিকালে খালেকের সমর্থকরা একটি ধানী জমিতে কাজ করতে গেলে জুলহাস ভেন্ডারের লোকজন তাদের ধাওয়া করে। এক পর্যায়ে উভয়পক্ষই দা, বল্লম, টেটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় জুলহাস ভেন্ডারের সমর্থক নূরু টেটাবিদ্ধ হয়ে মারাত্মক জখম হন। তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপে