২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাসচাপায় দম্পতির মৃত্যু

বগুড়া শহরে মঙ্গলবার সকালে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 06:55 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

বগুড়া, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরে মঙ্গলবার সকালে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা হলেন মোমেনা খাতুন (৫০) ও মজিবর রহমান (৬০)। পুরান বগুড়ায় তাদের ছেলে ট্রাকচালক মোফাজ্জল হোসেনের সঙ্গে তারা বাস করতেন। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়। মোফাজ্জল হোসেনের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা-মা ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হন। সকাল ১০টার দিকে তারা শহরের তিনমাথা এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, "সেখানে টিআর ট্রাভেলস পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিলো। বাসটির সহকারী সেটি সরিয়ে নেওয়ার জন্য চালু করে। কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোমোনা-মজিবর দম্পতির ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।" এসআই রাজ্জাক জানান, বাসটি পাশে দাঁড়িয়ে থাকা একটি মটর সাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার ওপর দিয়ে গিয়ে দুটি দোকান গুঁড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পর চালক এসে বাসটি নিয়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২৪৯ ঘ.