২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বিঘ্নিত

কুমিল্লার দয়াপুরে মঙ্গলবার সকালে এক দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 06:08 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

কুমিল্লা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দয়াপুরে মঙ্গলবার সকালে এক দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি মো. ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরানোর পর সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের দয়াপুর অংশে একমুখি যান চলাচল শুরু হয়েছে। তিনি জানান, সোডাবাহী ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো। পথে চট্টগ্রাম থেকে আসা প্রাইভেটকারটির সঙ্গে দয়াপুরে সেটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চার যাত্রী এবং ট্রাকের দুই যাত্রী আহত হয়। তাদেরকে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২০৯ ঘ.