নরসিংদী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে আহত এক তরুণের মৃত্যু হয়েছে।
শরীফ (২৩) নামের ওই তরুণকে শনিবার সন্ধ্যায় পিটুনি দেয় জনতা। রোববার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় শহরের মধ্য কান্দাপাড়া দেশপ্রিয় রোডে এক মহিলার রিকশাযাত্রীর কাছ থেকে শরীফসহ ৩/৪ জন একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
তার চিৎকারে আশপাশের লোকজন এসে শরীফকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়।
রাতে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার হয়। রোববার দুপুরে তিনি মারা যান।
নরসিংদী সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় রিকশাযাত্রীর স্বামী উত্তম সূত্রধর বাদী হয়ে শরীফসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৯ ঘ.
bdnews24