২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সু চিকে অভিনন্দন হাসিনার

সদ্য মুক্তি পাওয়া মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 08:51 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য মুক্তি পাওয়া মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, "গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারের বিজয় যে অবশ্যম্ভাবী, অং সান সু চির মুক্তির মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।" তিনি বলেন, শত অত্যাচার, নির্যাতন, জেল-জুলুম সু চিকে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিরত রাখতে পারেনি। তার এই গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হাসিনা তার নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের নায়ক অং সানের মেয়ে সু চির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। সু চি গত ২০ বছরের মধ্যে ১৫ বছরই বন্দি অবস্থায় ছিলেন। টানা সাত বছর বন্দি থেকে শনিবারই মুক্ত হন সু চি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৪৫ ঘ.