২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ওয়াল্টন শো-রুমে ডাকাতি

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় শুক্রবার রাতে ওয়াল্টনের একটি শো-রুমে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

গাজীপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের বোর্ডবাজার এলাকায় শুক্রবার রাতে ওয়াল্টনের একটি শো-রুমে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওয়াল্টন প্লাজা নামের ওই শো-রুমের কর্মকর্তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নগদ টাকাসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়। তাদের প্রহারে ওয়াল্টন প্লাজার ব্যবস্থাপক নুরুল আমিনসহ তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার নুরুল আমিন বাদী হয়ে একটি মামলা করেছেন। নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১১টার দি দোকান বন্ধ করার সময় ৭-৮ জন দুর্বৃত্ত ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে এবং বিক্রয় কর্মকর্তা জাহিদুর রহমান ও সজিব হোসেনকে মারধর করে নগদ ছয় লাখ ৬৫ হাজার টাকা, ৮৯ হাজার টাকা মূল্যের দুইটি এলসিডি টেলিভিশন এবং পাঁচ হাজার টাকা মূল্যের দুইটি মোবাইল ফোন সেট নিয়ে গেছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মেহেরুন্নেছা বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৯ ঘ.