২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাক চাপা পড়ে ১ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুরহুদায় ট্রাকের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 06:21 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঝিনাইদহ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চুয়াডাঙ্গার দামুরহুদায় ট্রাকের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দামুরহুদায় ব্র্যাক'র আঞ্চলিক কার্যালয়ের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে পাওয়ার টিলার চালক কালু মিয়া (২২) মারা যায়। সে দামুরহুদা উপজেলার ফুলবাড়ির খোরশেদ আলির ছেলে। এ দুর্ঘটনায় কালুর ফুফাতো ভাই আব্দুর রশিদও আহত হয়েছেন। দামুরহুদা থানার ওসি মো. আসাদুজ্জামান মুন্সি জানান, পাওয়ার টিলারের পিছনে লাগানো ট্রলিতে ধানের বিছালি নিয়ে তারা দর্শনা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। দামুরহুদায় পৌঁছালে একটি ট্রাক পিছন দিক থেকে পাওয়ার টিলার ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে চালক কালু মিয়া রাস্তার উপর ছিটকে পড়েন এবং ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ওসি বলেন, "দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত সেখান থেকে চলে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দেওয়া হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১১৫২ ঘ.