২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল কারাগারে হাজতির মৃত্যু

বরিশাল কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

বরিশাল, নভেম্বর ১২ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাত সাড়ে ৩টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কয়েদি জলিল খান (৪৫)। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জলিল বরগুনা সদর উপজলোর বড়ইতলা এলাকার হাতেম আলী খানের ছেলে। ২০০৭ সালে বরগুনা সদর থানায় দায়ের হওয়া একটি চুরির মামলায় জলিলকে গত ১০ নভেম্বর গ্রেপ্তার করে থানা পুলিশ। ওইদিনই আদালতের মাধ্যমে তাকে বরগুনা কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন জলিল। পরে তাকে বরিশাল কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দুদিন চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়। বরিশাল কারাগারের জেলার মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে জলিলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিভার ক্যান্সারে জলিলের মৃত্যু হয়েছে।" এ ঘটনায় কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমএসবি/১৭৪৭ ঘ.