যশোর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর উপশহর আবাসিক এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জসিম নামের ওই যুবককে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সে সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার বাসিন্দা আব্দুর রবের ছেলে।
এ ঘটনায় পুলিশ মোস্তাফা বাবু ও রাশেদ নামের দুইজনকে আটক করেছে।
কোতয়ালী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জসিম ছিনতাইকারী চক্রের একজন সদস্য। কয়েকদিন আগে সে জেল থেকে মুক্তি পেয়েছে।
ওসি বলেন, "ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে
বিরোধের জের ধরে সম্ভবত ছিনতাইকারি দলের অন্য সদস্যরা উপশহর মার্কাজ মসজিদের কাছে জসিমকে একা পেয়ে ছুরিকাঘাত করেছে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।"
ওসি জানান, এ ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে এবং দুইজনকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪১৫ ঘ.
bdnews24