২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাটর্নি জেনারেল বিভ্রান্তি ছড়াচ্ছেন: টিএইচ খান

বাড়ি না ছাড়লে খালেদা জিয়া আদালত অবমাননা করবেন- অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্য বিভ্রান্তিকর অভিহিত করে তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের কৌঁসুলিরা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 07:22 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি না ছাড়লে খালেদা জিয়া আদালত অবমাননা করবেন- অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্য বিভ্রান্তিকর অভিহিত করে তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের কৌঁসুলিরা। তাদের দাবি, আপিল বিভাগে খালেদা আবেদনের শুনানি চলার কারণে হাইকোর্টের রায় স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে গেছে। আর অ্যাটর্নি জেনারেল বিচারাধীন বিষয় নিয়েই মন্তব্য করলেন। খালেদার কৌঁসুলি টিএইচ খান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, "১২ নভেম্বরের মধ্যে বাড়ি ছেড়ে না দিলে আদালত অবমাননা হবে- অ্যাটর্নি জেনারেলের এ বক্তব্য সঠিক নয়। একটি স্পর্শকাতর মামলার বিষয়ে চাঞ্চল্য সৃষ্টি করতে তিনি জাতিকে বিভ্রান্ত করছেন। সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়ে তার মন্তব্য সাবজুডিস। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।" খালেদার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে সরকার ও বিরোধী পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে টিএইচ খান এ কথা বললেন। সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারি নোটিসের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। হাইকোর্ট তার আবেদন খারিজ করে এবং ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করতে বলে। এর বিরুদ্ধে খালেদা আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন। আপিল বিভাগে এর শুনানি চলছে। হাইকোর্টের রায় স্থগিত না করেই শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। হাইকের্টের রায়ে স্থগিত না করার বিষয়টি তুলে ধরে সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "আইনগতভাবে শুক্রবারের (১২ নভেম্বর) পর খালেদা জিয়া সেনানিবাসের বাড়িতে থাকতে পারবেন না। এরপরও তিনি বাড়ি না ছাড়লে তা হবে আদালতের আদেশের লঙ্ঘন।" অ্যাটর্নি জেনারেলের এ বক্তব্যের জবাবে বলেন, "অ্যাটর্নি জেনারেলের এ বক্তব্য ক্ষতিকর। একজন রিট মামলার আবেদনকারী হেরে গেলে উচ্চতর আদালতে ৬০ দিনের মধ্যে আপিল করার সুযোগ পায়। আপিলের পর মামলাটি বিচারাধীন হওয়ায় তা এ টু জেড সাবজুডিস হয়ে যায়।" "আমরা শিশু নই। অ্যাটর্নি জেনারেল এ মামলাটিকে খেলা মনে করেছেন। এটা ঠিক নয়।" আদালত অবমাননা আইনের কোন ধারায় হবে- অ্যাটর্নি জেনারেলের কাছে তার ব্যাখ্যা দাবি করে টিএইচ খান বলেন, "আপনি বলুন, সুপ্রিম কোর্টে একটি বিষয় বিচারাধীন থাকা অবস্থায় কীভাবে আদালত অবমাননা হয়েছে। সাবজুডিস বিষয় আপনি এরকম কথা বলে বোমা ফাটালেন।" অবসরপ্রাপ্ত বিচারপতি টিএইচ খানের মোহাম্মদপুরে বাড়িতে ওই সংবাদ সম্মেলনে খালেদার কৌঁসুলিদের মধ্যে উপস্থিত ছিলেন মওদুদ আহমেদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, মাহবুবউদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "অ্যাটর্নি জেনারেলের এরকম বক্তব্য সুপ্রিম কোর্টের মান-মর্যাদা ক্ষুণ