২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরি মেরে চার লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্ক এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্ক এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত ইয়াসিন মিয়ার বাড়ি সদর উপজেলার কালীসীমা গ্রামে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াসিন মিয়া সকালে চার লাখ টাকা নিয়ে তার আত্মীয়'র বাসায় যাওয়ার সময় ফারুকী পার্কের সামনে একদল ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার পিঠে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭৫৯ ঘ.