২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদল নেতা গ্রেপ্তার

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী বাবুলকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

বরিশাল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী বাবুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে বরিশাল আনা হয়। পৃথক দুইটি চেক প্রতারণা মামলায় বরিশালের আদালত তার বিরুদ্ধে অর্থদণ্ডসহ এক বছর করে কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কোতয়ালি মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাজধানীর ধানমণ্ডি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আদালতের দু'টি দায়রা মামলায় (নম্বর ১৯২/০৮ এবং ২৪৬/০৬) এই যুবদল নেতার এক বছর করে দুই বছর কারাদণ্ড ও ২২ লাখ টাকা জরিমানা হয়। মামলা চলার সময় থেকেই বাবুল পলাতক ছিলেন। বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ আকন সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবুল কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল জেলার সাবেক সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৯ ঘ.