ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের ক্ষণগণনা অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সন্ধ্যায় ঢাকা এসেছেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
দুপুর আড়াইটার দিকে তিনি ঢাকা পৌঁছান। বর্তমানে তিনি হোটেল সোনার গাঁওয়ে অবস্থান করছেন।
বুধবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে শুরু হবে ক্ষণগণনা।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে জমকালো এক অনুষ্ঠানের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ক্ষণগণনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
২০১১ সালের এই বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কায়। আগামী বছরের ১৯ ফেব্র"য়ারি বাংলাদেশ-ভারত খেলা দিয়ে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা।
বিশ্বকাপের আটটি ম্যাচ হবে বাংলাদেশে।
গ্র"প পর্বের খেলার জন্য টিকিটের সর্বনিু মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। সর্বোচ্চ ২১ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২১০২ ঘ.
bdnews24