২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সাংসদকে হুমকির অভিযোগে আ. লীগ কর্মী গ্রেপ্তার

নওগাঁয় সরকারদলীয় এক সাংসদকে হুমকি দেওয়ার অভিযোগে ক্ষমতাসীন দলেরই এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

নওগাঁ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় সরকারদলীয় এক সাংসদকে হুমকি দেওয়ার অভিযোগে ক্ষমতাসীন দলেরই এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাতীয় সংসদের নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের এমপি বাবু সাধন চন্দ্র মজুমদারকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী হাবিবুর রহমানকে (২২) পোরশা থানার পুলিশ। তাকে বুধবার দুপুরে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে। পোরশা থানার ওসি জাহিদুল ইসলাম চৌধুরী জানান, গত ২৫ অক্টোবর একটি মোবাইল ফোন থেকে সাংসদ বাবু সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে কথা বলার সময় তাকে একটি মারপিটের ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। পুলিশ পোরশা উপজেলার মধ্য দেউলিয়া গ্রামের সফের আলী মন্ডলের ছেলে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হুমকি দেওয়ার কথা স্বীকার করেন বলে জানান ওসি। পুলিশ তার কাছ থেকে নির্ধারিত নম্বরের সিমসহ মোবাইল সেটও উদ্ধার করে। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ নভেম্বর আব্দুল মজিদ নামে আওয়ামী লীগেরই এক কর্মীকে মারধর করেন হাবিবুর। মজিদ বিষয়টি সাংসদকে জানালে তিনি ফোনে হাবিবুরের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। কথা বলার সময় সাংসদকে বাড়াবাড়ি না করার হুমকি দেন হাবিবুর। এ ব্যাপারে গত ৯ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওসি জাহিদুল ইসলাম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৩৯ ঘ.