২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ধর্ষণের শিকার পোশাককর্মীর ঢামেকে মৃত্যু

ঢাকার সাভারে ধর্ষণের শিকার এক পোশাককর্মী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে ধর্ষণের শিকার এক পোশাককর্মী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে কাজলী (১৬) নামে ওই পোশাককর্মীর মৃত্যু হয়। তিনি আশুলিয়ার জিরাব এলাকার সাউদার্ন ফ্যাশন লিমিটেডে কাজ করতেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার হাতিমপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে। কাজলীর বোনের স্বামী মো. দুলাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার রাতে জিরাব পশ্চিমপাড়ায় বোনের বাসা থেকে একই ভাড়া বাসায় ফেরার পথে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। তিনি বলেন, "দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর অচেতন অবস্থায় বাসার কাছাকাছি রাস্তায় ফেলে যায়।" পরে কাজলীর আরেক বোনের স্বামী সোহাগ মিয়াসহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুলাল মিয়া জানান, ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার কাজলীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সুরতহাল প্রতিবেদনে যৌন নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিরউদ্দিন একটি অপমৃত্যু মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮১১ ঘ.