ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে সনদপত্র নবায়ন না করায় ২২ ট্র্যাভেল এজেন্সির সনদ বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এছাড়া অসদাচরণের দায়ে রিক্রুটিং এজেন্সি মেসার্স ট্রাভেল ওভারসীজ-এর লাইসেন্স বাতিল এবং সমস্ত জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এই ২২ ট্রাভেল এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও তারা নোটিশের জবাব দেয়নি।
সনদ বাতিল হওয়া ট্রাভেল এজেন্সিগুলো হলো- মেসার্স এ্যারো স্পিড ইন্টারন্যাশনাল লি. (শেলটেক টাওয়ার, ৫৫ বীর উত্তম কাজী নূরুজ্জামান, পশ্চিম পান্থপথ রোড, ঢাকা), মেসার্স আল-নাঈম ট্র্যাভেলস (৬৫, নয়া পল্টন, ইসলাম টাওয়ার, ৭ম তলা, ঢাকা), মেসার্স আমানাহ ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস (জি-ন্যাট টাওয়ার, ৮ম তলা, ১১৬-১১৭ ডিআইটি এক্সটেনশন রোড, ফকিরাপুল, ঢাকা), মেসার্স আহাদ ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস (১২০ ডিআইটি এক্সটেনশন রোড, হাবিবুল
bdnews24