খুলনা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নছিমন, করিমন ও ভটভটিসহ শ্যালো-ইঞ্জিন চালিত যানবাহন বন্ধের দাবিতে খুলনার ১৪টি রুটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
সোমবার রাতে খুলনা-পাইকগাছা রুটে একটি নছিমনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের জেরে খুলনা মটর শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।
মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর, মুন্সিগঞ্জসহ ১৪টি রুটে কোনো বাস ছাড়েনি।
ফলে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বুধবারের মধ্যে দাবি না মানলে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে খুলনা-ঢাকা ও খুলনা-যশোরসহ ১৮টি রুটেই ধর্মঘট শুরু হবে বলে মালিক সমিতির নেতৃবৃন্দ হুমকি দিয়েছেন।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্ল
bdnews24