ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মনসুর আলী পিন্টু (৪২) নিজেকে লেফটেন্যান্ট জেনারেল পরিচয় দিয়ে আসছিলো বলে র্যাব জানিয়েছে।
সোমবার রাতে বনানীর কাকলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিন্টু নিজেকে লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল, মেজর পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। "
পিন্টুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জহিরুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৭১৬ ঘ.
bdnews24