২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজবাড়ির দৌলতদিয়ায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 06:51 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

রাজবাড়ী, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ির দৌলতদিয়ায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়ালন্দ ঘাট থানা জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সাইদুল ইসলাম জিকু ও উত্তম কুমার সূত্রধর। তাদের কাছে দুটি বন্দুক এবং ৫ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। দুজনের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার বেলনগর ও পারনান্দুয়ালি গ্রামে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.