২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হামলায় আহত তরুণের মৃত্যু

জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলার শিকার এক তরুণের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 06:58 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলার শিকার এক তরুণের মৃত্যু হয়েছে। আবদুল আজীজ (৩০) ফতুল্লার বক্তাবলী এলাকার বাসিন্দা। রোববার রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। সোমবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। নিহতের ছোট ভাই আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে তার চাচা সিরাজুল মোল্লা, চাচাতো ভাই আবু সালেহ, আলমগীর ও আবু বক্কর ধারালো অস্ত্র দিয়ে আজিজকে কুপিয়ে মারাত্মক আহত করে। তাকে বাঁচাতে গেলে তার ভগ্নিপতি শ্যামন ফকির ও ভগ্নিপতির ভাই সোলেমান ফকিরও আহত হন। আহতদের শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আব্দুল আজিজকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে কলেজ হাসপতালে। সোমবার রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.