২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবসমাজকে খেলায় আনতে বললেন প্রধানমন্ত্রী

দেশের যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিচর্চায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিচর্চায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামীণফোন ফেডারেশন কাপ চাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং রানার-আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা সোমবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "এতে করে যুবসমাজকে মাদকসহ বিভিন্ন বদ অভ্যাস থেকে দূরে রাখা যাবে।" খেলাধুলার উন্নয়নের সরকারের সদিচ্ছার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা এ সময় বলেন, "উন্নত প্রশিক্ষণের জন্য দরকার হলে খেলোয়াড়দের বিদেশে পাঠানো হবে।" খেলাধুলার পৃষ্ঠপোষকতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্লাবগুলোকে বিশ্বমানের করতে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে হবে। অনুষ্ঠানের শুরুতেই শেখ হাসিনা দু'দলের খেলোয়ারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫৩ ঘ.