নওগাঁ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের টাকা দিতে পারিনি বলে ওরা আমাকে হত্যা করতে চেয়েছিল। সারারাত আটকে রেখে নির্যাতন করেছে। নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। বিড়ির আগুনে আমার সমস্ত শরীরে ছ্যাকা দিয়েছে।
সোমবার দুপুরে নওগাঁর মান্দা প্রেসক্লাবে এসে গৃহবধূ আঞ্জুয়ারা বিবি (৩০) শরীরে ক্ষতচিহ্ন দেখিয়ে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন।
এ সময় সঙ্গে ছিলেন আঞ্জুয়ারার মা মনোয়ারা বেওয়া।
তিনি সাংবাদিকদের আরো বলেন, "তারা আমার দেড় বছর বয়সী মেয়েকে আটকে রেখেছে। বিচার করে দেবে বলে মেম্বাররা আমাকে থানায় মামলা করতে দেয়নি। এখন তারা এড়িয়ে যাচ্ছে।"
আঞ্জুয়ারা বিবি জানান, মান্দা উপজেলার পার-নূরুল্যাবাদ গ্রামের নওশাদ আলীর সঙ্গে প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষের চাওয়া ৩০ হাজার টাকা যৌতুকের মধ্যে তার দরিদ্র বাবা-মা ২০ হাজার টাকা দেন। বাকি টাকার জন্য শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই তার ওপর শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে আসছিল।
সর্বশেষ গত ২৮ অক্টোবর আঞ্জুয়ারাকে কয়েকদফা মারধর করে ঘরে আটকে রেখে স্বামী নওসাদ আলী তার শরীরের বিভিন্নস্থানে বিড়ির আগুন দিয়ে ছ্যাকা দেয়। শাশুড়ী ময়না বিবি ও ননদ ফরিদা বিবি শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা করে।
রাতে প্রতিবেশীদের সহায়তায় বাড়ি থেকে পালিয়ে বনকুড়া গ্রামের গমির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন আঞ্জুয়ারা।
২৯ অক্টোবর সকালে স্থানীয় ইউপি সদস্য আনছার আলী তাকে বাবার বাড়ি নূরুল্যাবাদ গ্রামে পৌঁছে দেন। ওইদিন বিকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24