২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 09:54 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বড়তল্লা গ্রামের আনসার পরিবারের লোকজনের সঙ্গে মতি মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ গিয়ে ঘণ্টা খানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানায়, আনসার পরিবারের শওকত মিয়ার ছেলে মাসুমের কাছে মতি মেম্বারের পরিবারের মজনু মিয়ার পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড়ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে ৩০ জন আহত হয়। আহতদের জেলা সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া স্থানীয়ভাবেও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতরা হলেন- জালাল মিয়া (৩০), মুছা মিয়া (২৫), লালমিয়া (৩৫), হোসেন মিয়া (২৩), মধু মিয়া (৪০), আমানউল্লাহ (২৩), কাউসার (৩০), মাসুদ (২৭) জালাল মিয়াকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫৪৯ ঘ.