২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলে ছাত্রলীগে সংঘর্ষ, আহত ৮

ফরিদপুর মেডিকেল কলেজে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 08:19 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ফরিদপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর মেডিকেল কলেজে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছে। সোমবার ভোর রাত তিনটার দিকে কলেজের প্রশাসনিক ভবন সংলগ্ন ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাঁধে বলে প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়। তবে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় রঞ্জন বর্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি ছাত্রলীগের কোনো ব্যাপার নয়। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটতে পারে।" আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো পরিচয় জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে হলের ১০টি কক্ষ ভাংচুর করেছে ছাত্ররা।" কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে সংঘর্ষের খবর পেয়েই পুলিশ হলে তল্লাশি চালিয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি জানান, সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৪১৪ ঘ.