২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বোরো বীজ সংকট

কুড়িগ্রামে ধানের ফলন ভালো হওয়ায় ও দাম ভালো পাওয়ায় কৃষকদের মধ্যে বোরো আবাদের আগ্রহ বেড়ে গেছে। এজন্য তারা আগামী বোরো মৌসুমের প্রস্তুতি নিতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 05:51 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

আহসান হাবীব নীলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কুড়িগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে ধানের ফলন ভালো হওয়ায় ও দাম ভালো পাওয়ায় কৃষকদের মধ্যে বোরো আবাদের আগ্রহ বেড়ে গেছে। এজন্য তারা আগামী বোরো মৌসুমের প্রস্তুতি নিতে শুরু করেছে। কিন্তু ইতিমধ্যেই জেলায় দেখা দিয়েছে ধানের বীজ সংকট। কৃষকরা অভিযোগ করেছেন, প্রয়োজন অনুযায়ী বীজ তারা পচ্ছেন না। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানায়, স্থানীয় কৃষি বিভাগ বীজের জন্য যে চাহিদা পাঠিয়েছে তার মাত্র ৩৭ ভাগ বরাদ্দ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। ফলে বীজ পেতে কৃষকদের হয়রানি পোহাতে হচ্ছে। জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারী ভবানীপুর গ্রামের কৃষক আবু তালেব এবং ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নবরাজপুর গ্রামের কৃষক জামাল মিয়া জানান, তারা এবং তাদের এলাকার অনেক কৃষক দীর্ঘ পথ পাড়ি দিয়ে বুধবার কুড়িগ্রামে বিএডিসি'র বিক্রয় কেন্দ্রে বীজের জন্য যান। সেখানে লাইনে দাঁড়িয়েও তারা বীজ পাননি। তারা অভিযোগ করে বলেন, "বিএডিসি'র এই বীজের বস্তা বাইরে ৩৭০/৩৮০ টাকা করে বিক্রি হচ্ছে।" কুড়িগ্রাম বাজারের বীজ ডিলার আবু হাসান জানান, তিনি ২০ মেট্রিক টন বীজ বরাদ্দ পেয়েছিলেন। সব বিক্রি হয়ে গেছে। জেলার ৯৫ জন ডিলারকে যে বীজ বরাদ্দ দেওয়া হয়েছে তা ইতিমধ্যে শেষ হয়ে এসেছে। তিনি জানান, এখন কেবল বিএডিসির কুড়িগ্রাম, উলিপুর ও নাগেশ্বরী কেন্দ্রে বীজ বিক্রি হচ্ছে। দুর-দুরান্ত থেকে কৃষকরা এই কেন্দ্রগুলোতে এসে ভীড় করছেন। চাহিদার চেয়ে বরাদ্দ কম হওয়ায় বেশির ভাগ কৃষক বীজ না পেয়ে ফিরে যাচ্ছেন। বীজের এই সংকটের কারণে খোলা বাজারেও দাম বেড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানায়, বোরো আবাদে কৃষকদের আগ্রহ বাড়ায় এবার ১ লাখ ১৩ হাজার ২৭৭ হেক্টর জমিতে আবাদ এবং ৪ লাখ ৬৬ হাজার ২০৮ মেট্রিক টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ১ লাখ ৭ হাজার ৭১৫ হেক্টর জমিতে আবাদ এবং ৪ লাখ ৩৯ হাজার ৫৫৭ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছিল। কৃষকরা ব্রিধান-২৮ জাত আবাদে আগ্রহী বেশি। গত বছর এ জাত ৩৭ হাজার ৪৬৪ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। এজন্যে এখানে এই জাতের বীজের চাহিদা খুব বেশি। জেলায় এবার বীজের চাহিদা ৩ হাজার ২৩০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে চাষী পর্যায়ে বীজ উৎপাদন প্রকল্প থেকে ৬৫৮ মেট্রিক টন, কৃষকদের কাছ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন, বীজ ব্যবসায়ীদের কাছ থেকে ৩৫০ মেট্রিক টন এবং এনজিওদের কাছ থেকে ২৪ মেট্রিক টন মিলে মোট ২ হাজার ২৩২ মেট্রিক টন বীজ পাওয়া যাবে বলে ধরে নেওয়া হয়েছে। অবশিষ্ট ৯৯৮ মেট্রিক টন বীজ সরবরাহ চেয়ে বিএডিসি'র কাছে চিঠি পাঠানো হয়েছে। এরমধ্যে বরাদ্দ পাওয়া গেছে ৩৭৩ দশমিক ৬ মেট্রিক টন। বিএডিসি'র (বীজ বিপণন) সিনিয়র সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, হাইব্রীড ধান আবাদে কৃষকদের আগ্রহ কমে যাওয়ায় বিএডিসি'র বীজের চাহিদা বেড়ে গেছে। কৃষকরা ব্রিধান-২৮ জাতের বীজ কিনতে আগ্রহী বেশি। এ জাতের বীজের বরাদ্দ পাওয়া গেছে মাত্র ১৮০ মেট্রিক টন। যা চাহিদার তুলনায় অনেক কম। তিনি বলেন, "এই ঘাটতি পুরণে আরো বীজ বরাদ্দের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। ইতিমধ্যে কিছু বীজ এসে গেছে। বাকি বীজ আসবে বলে আমরা আশা করছি।" এ প্রসঙ্গে কৃষি স