২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু (৬) ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 05:01 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু (৬) ধর্ষণের শিকার হয়েছে। রোববার দুপুরে রূপগঞ্জের ১ নম্বর চানপাড়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে এলাকাবাসী রিয়াজ (১৫) নামের এক বাস শ্রমিককে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মেয়েটির প্রতিবেশী আরএমপি পরিবহনের শ্রমিক রিয়াজ মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার আশপাশের লোকজন এসে রিয়াজকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/ডিডি/২২৪৯ ঘ.