২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের হাওরে ট্রলার ডাকাতি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা বামনদিঘা হাওরে রোববার রাতে পাঁচটি ট্রলারে ডাকাতির হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 04:28 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা বামনদিঘা হাওরে রোববার রাতে পাঁচটি ট্রলারে ডাকাতির হয়েছে। সশস্ত্র ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটে নেয়। তাদের হামলায় অন্তত চারজন আহত হয়েছে। এরা হলেন- এলংজুরী গ্রামের ইকবাল (২৮), সিলনী গ্রামের কালাম (৩০), জয়সিদ্ধি গ্রামের মোবারক (২৮) ও শান্তিপুর গ্রামের রইছ উদ্দিন (৪৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ বাজারে গরু বিক্রি করে ব্যবসায়ীসহ শতাধিক যাত্রী নিয়ে পাঁচটি ইঞ্জিনচালিত ট্রলার ইটনায় ফিরছিল। রাত ৮টার দিকে ট্রলারগুলো ইটনা উপজেলার লাইমপাশা ইউনিয়নের কালীপুর গ্রামের কাছে বালাকুট নদীর বামনদিঘা হাওরে পৌঁছলে ডাকাতরা হামলা চালায়। ইটনা থানার ওসি মো. আবুল হাশেম বলেন, ঘটনাস্থল হচ্ছে দুর্গম হাওর এলাকা। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁচেছে। জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন জানান, পাঁচটি ট্রলার ডাকাতির শিকার হলেও তীরে এসে পৌঁছেছে তিনটি। বাকি দু'টির ইঞ্জিনের হ্যান্ডেল ডাকাতরা নিয়ে যাওয়ায় এখনো তীরে পৌঁছতে পারেনি। তাদের উদ্ধারে ট্রলার পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.