২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সচিব, যুগ্মসচিব পদে রদবদল

জনপ্রশাসনের দুই অতিরিক্ত সচিব ও ছয় যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের দুই অতিরিক্ত সচিব ও ছয় যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। অতিরিক্ত সচিবদের মধ্যে বিনিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মোহাম্মদ আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে ও সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত নিয়াজউদ্দিন মিয়াকে বীমা অধিদপ্তরের প্রধান বীমা নিয়ন্ত্রক পদে পদায়ন করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে সেকেণ্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড একসেস এনহ্যান্সমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক বদিউল আলম এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মনসুর হোসেনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওএসডি যুগ্ম-সচিব আব্দুর রউফকে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং সিরাজুল ইসলামকে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড একসেস এনহ্যান্সমেন্ট প্রকল্পের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক এনায়েত হোসেনকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ওএসডি যুগ্ম-সচিব পান্না লাল চৌধুরীকে সেতু বিভাগের যুগ্ম-সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২১৩৮ ঘ.