২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়িতে ১৪৪ ধারা জারি

বিরোধী দল বিএনপি ও সরকার সমর্থক ছাত্রলীগ একইস্থানে একই সময় সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে নোয়াখালীর সোনাইমুড়ি প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

নোয়াখালী, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধী দল বিএনপি ও সরকার সমর্থক ছাত্রলীগ একইস্থানে একই সময় সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে নোয়াখালীর সোনাইমুড়ি প্রশাসন। রোববার বিকালে উপজেলার রেলওয়ে চত্বরে দুপক্ষই সভা ডাকে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেলওয়ে চত্বর ও আশপাশের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম বড়