২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভির চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান ও চার সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে বাগেরহাটের একটি আদালতে মানহানির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

বাগেরহাট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান ও চার সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে বাগেরহাটের একটি আদালতে মানহানির মামলা হয়েছে। রোববার সকালে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। বিচারক গাজী রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১১ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। আসামিরা হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম, প্রধান বার্তা সম্পাদক সেলিম খান, ক্যামেরাম্যান মো. এস আই সুমন, নিজস্ব প্রতিবেদক জিয়া খান, বাগেরহাট জেলা প্রতিনিধি সুনীল দাস এবং বাগেরহাট শহরের খারদ্বার এলাকার শাজাহান ফকির। বাদির আইনজীবী এ কে আজাদ ফিরোজ টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র খান হাবিবুর রহমানকে 'সন্ত্রাসের গডফাদার' আখ্যা দিয়ে তাকে জড়িয়ে দখল ও উচ্ছেদ বিষয়ক একটি মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে এ মামলা করা হয়েছে। "আর্জিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে", বলেন তিনি। আর্জিতে বলা হয়, শহরের পৌরসভা রোডের একটি বাড়ি থেকে মেয়রের নেতৃত্বে শাজাহান ফকিরকে সপরিবারে উচ্ছেদ করা হয়েছে বলে গত ১ থেকে ৩ নভেম্বর একুশে টেলিভিশনের নিয়মিত সংবাদে প্রতিবেদন স