২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সাইফুর খুন: গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে সাইফুর হত্যার ঘটনায় শনিবার রাতে কলেজছাত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঠাকুরগাঁও, নভেম্বর৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে সাইফুর হত্যার ঘটনায় শনিবার রাতে কলেজছাত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ঠাকুরগাঁও কারিগরী কলেজের ছাত্রী পূর্ব-গোয়ালপাড়া এলাকার সাকিনা আক্তার বর্ষা, শমসের, শাহিদুর, মাইদুল ইসলাম পলাশ ও শারাফাত হোসেন সৌরভ। এদের মধ্যে বর্ষা সাইফুরের প্রেমিকা এবং অন্যরা তার বন্ধু বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে। নিহতের মোবাইল ফোনের কল তালিকা দেখে শনিবার রাতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সাইফুরের বাড়ি সদর উপজেলার দেওগাঁ-চেরাডাঙ্গী গ্রামে। তিনি ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শুক্রবার ফুটবল খেলতে গিয়ে তিনি নিখোঁজ হন। শনিবার সকালে সদর উপজেলার জামরী বিদ্যালয় এলাকার একটি বাঁশ ঝাড়ের পাশে তার গলাকাটা লাশ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭২৭ ঘ.