২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যৌতুক না পেয়ে স্ত্রী হত্যা'

যৌতুক না পেয়ে নারায়ণগঞ্জে এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে নারায়ণগঞ্জে এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে বন্দর উপজেলার নবীগঞ্জে নিহত এ গৃহবধূর নাম বিথী আক্তার (১৯)। ঘটনার পর থেকে বীথির শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। বিথীর বাবা আব্দুল বাতেন বার্বুচি জানান, সাত মাস আগে বন্দর উপজেলার নবীগঞ্জ কাইট্টাখালী এলাকার আব্দুর রাজ্জাক শিকদারের সঙ্গে বিথীর বিয়ে হয়। রাজ্জাক জমি কেনাবেচার ব্যবসা করে। বিয়ের পর থেকে রাজ্জাক তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দিতে বলে। কিন্তু বিথী টাকা আনতে অস্বীকার করলে তার ওপর নিযার্তন চালাতে থাকে রাজ্জাক। শনিবার বিকালে ঘরে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় বিথীর লাশ উদ্ধার করা হয়। পরে রাজ্জাক তাকে শহরের খানপুর হাসপাতালে রেখে পালিয়ে যায়। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.