গোপালগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণে লোক নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যুব উন্নয়ন কার্যালয়ে হামলা ও ভাংচুরসহ কর্মকর্তাকে মারধর করেছে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী।
শনিবার সকাল ৯টার দিকে তারা যুব উন্নয়ন কার্যালয়ের আসবাবপত্র, জানালা, দরজা ভাংচুরসহ কাগজপত্র তছনছ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সরাফত হোসেন লাভলু মৃধার নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ করেন যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন। তবে লাভলু মৃধা এ সব অভিযোগ অস্বীকার করেছেন।
সায়াদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ন্যাশনাল সার্ভিসের আওতায় দ্বিতীয় শিফটের প্রশিক্ষণে লাভলু মৃধার পছন্দের লোক না নেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।"
তিনি বলেন, পছন্দের প্রশিক্ষণার্থীদের নেওয়া না হলে শুক্রবার রাতে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলো লাবলু।
"শনিবার সকাল পৌনে ৯টায় লাবলু যুব উন্নয়ন কার্যালয়ে এসে প্রশিক্ষণে লোক নেওয়ার দাবি করে বলে, ইউএনও, মন্ত্রীসহ কাশিয়ানী উপজেলা আমার কথায় উঠে বসে", বলেন সায়াদ।
তিনি বলেন, এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা কার্যালয়ে এক দফা ভাংচুর করে চলে যায়। পরে ১৫/২০ জনসহ এসে দ্বিতীয় দফা হামলা চালায়।
যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, "এ সময় তারা কার্যালয়ের দরজা, জানালা, আসবাবপত্র, কাঁচ ভাংচুর করে ও কাগজপত্র তছনছ করে। বাধা দিলে তারা আমাকেও মারধর করে।"
ভাংচুরের পর যুব উন্নয়ন কর্মকর্তার পদত্যাগ দাবি করে কাশিয়ানী উপজেলা সদরে লাঠি সোঁটা নিয়ে মিছিল বের করে।
লাভলু মৃধা এসব অভিযোগ অস্বীকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ওই পথ দিয়ে যাওয়ার সময় যুব উন্নয়ন কর্মকর্তার অপসারণের দাবিতে মিছিল দেখে তাদের শান্ত করার চেষ্টা করি।"
তিনি পাল্টা অভিযোগ করেন, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের সম্মান ক্ষুণ
bdnews24