ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক নেতা আবুল বাশারকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বাশার বর্তমানে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রয়েছেন বলে শনিবার জাতীয় শ্রমিক ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হৃদরোগে আক্রান্ত হলে তাকে ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল বাশার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
তার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে শ্রমিক ফেডারেশন।
মুক্তিযোদ্ধা বাশার ১৯৬৯ সালে গণঅভ্যূত্থানের সময় শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া স্বাধীনতা পরবর্তী বিভিন্ন গণআন্দোলন ও শ্রমিক আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৩০ ঘ.
bdnews24