২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটির সভা রোববার

ঈদুল আযহার তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় বায়তুল মুকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 07:18 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহার তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় বায়তুল মুকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, ঈদুল আযহার তারিখ নির্ধারণ, ১৪৩১ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ০২-৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করার অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩১৫ ঘ.