২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় মন্ত্রীর দুঃখ প্রকাশ

রেলওয়ে রেস্ট হাউজে শ্রমিকলীগ নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত এবং তাদের মোবাইল ফোন সেট ও রেকর্ডার চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ে রেস্ট হাউজে শ্রমিকলীগ নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত এবং তাদের মোবাইল ফোন সেট ও রেকর্ডার চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সেইসঙ্গে এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের জন্য বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম নুরুল আমিনকে নির্দেশ দেন তিনি। শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং লাঞ্ছিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ দুঃখ প্রকাশ করেন। সৈয়দ আবুল হোসেন ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং খোয়া যাওয়া মোবাইল ফোন সেট ও রেকর্ডার উদ্ধার করতে উপস্থিত পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেন। শুক্রবার দুপুরে নগরীর সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চলের ডাক বাংলোয় রেলওয়ে এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করেন যোগাযোগ মন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে সে সভার পরপরই রেল শ্রমিক লীগের নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে ঢুকলে হট্টগোল শুরু হয়। এরই এক পর্যায়ে দুই দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদক দ্বৈপায়ন বড়